জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় পুনাকের ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

ছবি-প্রতিনিধি

নওগাঁর পোরশায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নওগাঁ জেলা পুনাকের সভানেত্রী উম্মে সালমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপি ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পুনাক রাজশাহী রেঞ্জের সভানেত্রী রাহেনুর আক্তার, নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম, নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জার্মান বিশ্ববিদ্যালয় এর স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের ডা. মনোয়ারুল হক। এসময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাকসুুদুর রহমান, সাপাহার সার্কেলের সহকারি পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, পোরশা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পুনাকের এই আয়োজনে ২০টি বুথের মাধ্যমে ২৫০জনকে ফ্রি হেলথ সেবা এবং শীতবস্ত্র হিসাবে ১০০জনকে কম্বল ও ১০০জনকে জ্যাকেট বিতরণ করা হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পোরশায় পুনাকের ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

নওগাঁর পোরশায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নওগাঁ জেলা পুনাকের সভানেত্রী উম্মে সালমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপি ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পুনাক রাজশাহী রেঞ্জের সভানেত্রী রাহেনুর আক্তার, নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম, নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জার্মান বিশ্ববিদ্যালয় এর স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের ডা. মনোয়ারুল হক। এসময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাকসুুদুর রহমান, সাপাহার সার্কেলের সহকারি পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, পোরশা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পুনাকের এই আয়োজনে ২০টি বুথের মাধ্যমে ২৫০জনকে ফ্রি হেলথ সেবা এবং শীতবস্ত্র হিসাবে ১০০জনকে কম্বল ও ১০০জনকে জ্যাকেট বিতরণ করা হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত