জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির দুই দিন ব্যাপী স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমের আওতায় দুই দিনব্যাপী 'স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষন' এর আয়োজন করা হয়েছে। গত সোমবার সকাল ৯টায় বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি উপজেলার ইউনিট কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে এই প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়ে মঙ্গলবার বিকালে শেষ হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করা স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণ প্রদান করেন ডাক্তার এসএম তাহা ও সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও বেডো জেনারেল হাসপাতালের ম্যানেজার এহসানুল রাব্বির প্রমুখ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির দুই দিন ব্যাপী স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমের আওতায় দুই দিনব্যাপী 'স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষন' এর আয়োজন করা হয়েছে। গত সোমবার সকাল ৯টায় বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি উপজেলার ইউনিট কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে এই প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়ে মঙ্গলবার বিকালে শেষ হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করা স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণ প্রদান করেন ডাক্তার এসএম তাহা ও সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও বেডো জেনারেল হাসপাতালের ম্যানেজার এহসানুল রাব্বির প্রমুখ। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত