জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁর বদলগাছীতে নির্বাচনি উঠান বৈঠক,ভোটারদের মুখোমুখি প্রার্থীরা

ছবি : নওগাঁ প্রতিনিধি

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে নির্বাচনি আমেজ। গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ভোট’। সেই আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনি উঠান বৈঠক।

সোমবার বিকেলে বদলগাছী উপজেলার আধাইপুর ও কোলা ইউনিয়নের কেশাইল,বনগ্রাম মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে প্রার্থীরা ভোটারদের মুখোমুখি হয়ে তুলে ধরেন তাদের প্রতিশ্রুতি, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি। 

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সম্মানিত ১ নং সদস্য মনিরা সুলতানা। তিনি বলেন, “বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে বদলগাছীর প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া। তবে সকল কে সজাগ থাকতে হবে। একটি দল এরই মধ্যে নির্বাচন বানচালের পায়তারা করছে। সকল কে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির হাত শক্তিশালী করতে হবে।

স্থানীয় ভোটার মজিদা খাতুন বলেন, “এমন উঠান বৈঠকে আমরা সরাসরি প্রশ্ন করতে পারি, কে কী করবে জানতে পারি—এটাই সবচেয়ে ভালো দিক।”

অন্যদিকে তরুণ ভোটার হাসান আলী জানান, “আগে শুধু পোস্টার দেখতাম, এখন সরাসরি কথা শুনতে পারছি। এটা ভোটারদের সচেতন করছে।”

উঠান বৈঠকে উন্নয়ন, শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে ভোটারদের নানা প্রশ্নে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রার্থীরাও নিজেদের যোগ্যতা তুলে ধরতে ব্যস্ত সময় পার করেন।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নুর ইসলাম,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান পিন্টু,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নান্নু রহমান, কোলা ইউনিয়ন যুব দলের সভাপতি হাসান আলী হাসু,সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ ছাত্রদল,যুবদল,শ্রমিক দল,মহিলা দল অন্যান্য নেতাকর্মীরা।

বদলগাছীর প্রতিটি গ্রামেই এখন শোনা যাচ্ছে নির্বাচনি স্লোগান, তর্ক-বিতর্ক আর ভবিষ্যৎ প্রত্যাশার গল্প—এ যেন এক উৎসবমুখর গণতন্ত্রের উৎসব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নওগাঁর বদলগাছীতে নির্বাচনি উঠান বৈঠক,ভোটারদের মুখোমুখি প্রার্থীরা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত