জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে শিশুর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে চাতালের হাউসে পড়ে আবু বক্কর সিদ্দিক নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার বিকাল ৩টার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় মেসার্স ভাই ভাই চালকলের চাতালে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালিয়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের অহিদুল সরকারের ছেলে। জানা গেছে, মেসার্স ভাই ভাই চালকল চাতালে মৃত শিশুর বাবা ও মা ধান শুকানোর কাজ করছিলেন। 

শিশুটি খেলার সময় চাতালের সিঁড়ি বেয়ে উপরে উঠে। একপর্যায়ে সেঁপানির হাউসে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাইয়ে চাতালের হাউসে পড়ে আবু বক্কর সিদ্দিক নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার বিকাল ৩টার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় মেসার্স ভাই ভাই চালকলের চাতালে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালিয়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের অহিদুল সরকারের ছেলে। জানা গেছে, মেসার্স ভাই ভাই চালকল চাতালে মৃত শিশুর বাবা ও মা ধান শুকানোর কাজ করছিলেন। 

শিশুটি খেলার সময় চাতালের সিঁড়ি বেয়ে উপরে উঠে। একপর্যায়ে সেঁপানির হাউসে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত