জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষত

ছবি : প্রতিনিধি

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সারাদেশের ন্যায় রাজশাহীতেও পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেল।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় রাজশাহী কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হবে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হবে প্রতিপাদ্যভিত্তিক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা হ্রাস, যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মানার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক জানিয়েছেন, দিবসটিতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ, পোস্টার প্রদর্শনী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫

featured Image

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সারাদেশের ন্যায় রাজশাহীতেও পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেল।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় রাজশাহী কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হবে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হবে প্রতিপাদ্যভিত্তিক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা হ্রাস, যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মানার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক জানিয়েছেন, দিবসটিতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ, পোস্টার প্রদর্শনী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত