বগুড়ার সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন হিন্দু সম্প্রদায়ের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন।
গতকাল সোমবার রাতে তিনি ইউনিয়নের সান্দিড়া ঋষিপাড়ায় কালী মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
ঋষিপাড়া মন্দির কমিটির সভাপতি শ্রী শশধরের সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রুঞ্জু, সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিলন হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সান্তাহার শহর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবকদল নেতা সবুজ সরদার, তাঁতীদল নেতা রুবেল ও জাহাঙ্গীর প্রমুখ।
সভায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন