বগুড়ার আদমদীঘির সান্তাহারে তাপদাহ মোকাবিলায় শিক্ষার্থীদের নিয়ে গ্রিন আর্থের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সান্তাহার শহীদ সিরাজ খাঁন মেমোরিয়াল একাডেমীতে ৩০ জন শিক্ষার্থী নিয়ে প্রথম কর্মশালার উদ্বোধন করা হয়। দুই মাসব্যাপী এই ‘নগরায়ন ও তাপদাহ সচেতনতা ক্যাম্পেইন’ বাস্তবায়ন করছে গ্রিন ভয়েস প্রজেক্ট ও অর্থায়নে কিংডম অব দ্যা নেদারল্যান্ডস এবং কনসোর্টিয়াম লিড হিসেবে রয়েছে দ্যা এশিয়া ফাউন্ডেশন।
প্রথম দিনে সামাজিক সংগঠন দেশ সাজাইয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন দ্যা আর্থের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শরৎ স্বাধীন, জেন্ডার ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অফিসার তাসনিয়া কবীর, শহীদ সিরাজ খাঁন মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক এনামুল হক, সংগঠন হাবিব ও রোভার পারভেজ প্রমূখ।
দিনব্যাপী শিক্ষার্থীদের তাপদাহ ও নগরায়নের প্রভাব, অভিযোজন কৌশল ও গাছ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। সেখানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন গ্রিন আর্থের টিম লিড তানভীর গালিব, সহযোগী ছিলেন অর্চী, নাসিফ, স্বচ্ছ, কাফি ও তামান্না।
জানতে চাইলে তানভীর গালিব বলেন, ‘ গ্রিন আর্থ ৬ মাসব্যাপী ১০টি ধারাবাহিক কর্মশালার আয়োজন করবে। এটিই প্রথম। এই কর্মশালা উত্তরবঙ্গের তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও নগরায়নের প্রভাব মোকাবিলায় নেতৃত্বদানে উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন