জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: জয়পুরহাটে সারজিস আলম

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে। এনসিপি সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি। 

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শাপলা প্রতিক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সকল পর্যায়ের কমিটি গঠন শেষ করা হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরও শক্তিশালী করার কাজ করছি। কোন দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্ত এখনো হয়নি।

এ সময় দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: জয়পুরহাটে সারজিস আলম

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে। এনসিপি সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি। 

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শাপলা প্রতিক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সকল পর্যায়ের কমিটি গঠন শেষ করা হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরও শক্তিশালী করার কাজ করছি। কোন দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্ত এখনো হয়নি।

এ সময় দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত