জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০

ফাইল ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

 রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে  এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দা আব্দুল মতলিব ও তার চাচতো ভাই কাদির মিয়ার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিব মিয়ার জায়গায় পড়ে বিধায় মোতালিব মিয়া তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৪০ জন আহত হন। 

আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন-  সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

 রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে  এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দা আব্দুল মতলিব ও তার চাচতো ভাই কাদির মিয়ার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিব মিয়ার জায়গায় পড়ে বিধায় মোতালিব মিয়া তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৪০ জন আহত হন। 

আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন-  সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত