জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ সুতি ও রিংজাল পুড়িয়ে ধ্বংস

ছবি- দৈনিক জয়পুরবার্তা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার পৈঁসাওতা খালে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই জালগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মাকসুদুর রহমান, পুলিশ প্রসাশনসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক বলেন, সরকার দেশের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে এই প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও বলেন, পৈঁসাওতা খালসহ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সুতি ও রিংজাল ব্যবহার করে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, দীর্ঘমেয়াদী মৎস্য সম্পদ সুরক্ষার জন্য অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। এই জালগুলো ব্যবহারের ফলে মাছের ছোট পোনা থেকে শুরু করে বড় মাছও ধরা পড়ে, যা মৎস্য জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তিনি স্থানীয় জেলে ও জনসাধারণের প্রতি অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ সুতি ও রিংজাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

featured Image

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার পৈঁসাওতা খালে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই জালগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মাকসুদুর রহমান, পুলিশ প্রসাশনসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক বলেন, সরকার দেশের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে এই প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও বলেন, পৈঁসাওতা খালসহ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সুতি ও রিংজাল ব্যবহার করে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, দীর্ঘমেয়াদী মৎস্য সম্পদ সুরক্ষার জন্য অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। এই জালগুলো ব্যবহারের ফলে মাছের ছোট পোনা থেকে শুরু করে বড় মাছও ধরা পড়ে, যা মৎস্য জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তিনি স্থানীয় জেলে ও জনসাধারণের প্রতি অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত