বগুড়ার দুপচাঁচিয়া পৌর চ্যাঙ্গা এলাকায় ১০ শ্রেণির স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় থানা পুলিশ ২জনকে আটক করে। গত ১১অক্টোবর সকালে এই ঘটনাটি ঘটেছে।
থানার মামলা সূত্রে জানা যায় যে, ভিকটিমের মা ও বাবা দু’জনে বগুড়া প্রাণ কোম্পানিতে চাকুরি করে।তারা প্রতিদিনের মত কর্মস্থলে যাওয়া উদ্দেশ্যে সকাল সাড়ে ছয়টায় নিজ বাড়ি হতে বেরিয়ে গেলে আসামিরা এ সুযোগে ভিকটিমের বাড়িতে ঢুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন বেরিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। আসামিরা ভিকটিমের বাড়ির প্রতিবেশী বলে জানা যায়।
বিলম্ব হলেও ভিকটিমের অভিভাবক থানায় এসে ৩ জনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৪)(খ)ধারায় মামলা রুজু করা হলে দুপচাঁচিয়া থানা পুলিশ ২জন আসামিকে ধরতে সক্ষম হয়। ধৃত আাসামিরা হলো পৌরএলাকার চেংগা মহল্লার মৃত:হাফিজার রহমানের ছেলে হাকিম(৪০), মামুনে ছেলে জনি(২০), অপর আসামী বাচ্চুর ছেলে আরিফ (১৯) এখন পালিয়ে রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ২জন আসামি গ্রেপ্তার ও অপর আসামী আরিফ কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন