পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস সড়কের গোলচত্বর এলাকায় এই কর্মসূচির সমাপনী ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ রোপণ করতে হবে এবং সেগুলোর যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবার একসাথে কাজ করা জরুরি।
বিশেষ অতিথি সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যাও করতে হবে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সাংবাদিক সমাজ সবসময় এই ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
অনুষ্ঠানের সভাপতি ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশ বিষয়ক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। এই মৌসুমে আমরা প্রায় ১০ হাজার ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করেছি। এছাড়া জেলার ১১টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ‘নওগাঁ বৃক্ষমেলা ২০২৫’-এ ৭ দিনে ২ হাজার চারা বিতরণ করা হয়েছে। আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য নওগাঁ গড়ার প্রত্যয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করল নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন