জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে ছাগি বিতরণে অনিয়ম, ব্ল্যাক বেঙ্গলের বদলে মিশ্র জাতের ছাগি বিতরণ

ছবি- প্রতিনিধি

সরকারি পরিপত্রের নিয়মনীতি অমান্য করে নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি না দিয়ে মিশ্র জাতের ছাগি বিতরণের অভিযোগ উঠেছে। এছাড়াও ৮কেজি ওজনের ছাগির দেবার কথা থাকলেও অনেক ছাগির ওজন ৮কেজির কম রয়েছে।

বৃহস্পতিবার ১৬ই অক্টোবর সকাল ১১টার দিকে বদলগাছী প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ চত্বর থেকে এসব ছাগি বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারের “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন প্রকল্পচ্ এর আওতায় সুফলভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি বিতরণের কথা পরিপত্রে উল্লেখ থাকলেও, বাস্তবে বিতরণ করা হয় মিশ্র জাতের ছাগি।

পরিপত্র অনুযায়ী প্রতিটি ক্ষুদ্র নীগোষ্ঠীর সুফলভোগী পরিবারকে দুটি করে ছাগি দেওয়া হবে। প্রতিটি ছাগির ওজন সর্বনিম্ন ৮ কেজি নির্ধারিত। এছাড়া পালনের সুবিধার্থে উপকরণ হিসেবে ৪টি করে সিমেন্টের খুঁটি, ৫টি প্লাস্টিকের মাচা ও ২টি করে টিন দেওয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রাণীর সভাপতিত্বে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহাম্মেদ, ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীরা।

এ সময় উপজেলার বাছাইকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০টি পরিবারের মাঝে মোট ৩০০টি মিশ্র জাতের ছাগি এবং পালনের জন্য আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি না দিয়ে মিশ্র জাতের ছাগি বিতরণের 

ব্যপারে জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রিপা রাণী বলেন, আসলে ব্ল্যাক বেঙ্গল জাতের পিওর একদম ছাগল পাওয়া মুসকিল। তবে আমরা যেটা বিতরণ করছি মেস্কিমামি ব্ল্যাক বেঙ্গল জাতের দুই একটা মিশ্র ছিলো।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বদলগাছীতে ছাগি বিতরণে অনিয়ম, ব্ল্যাক বেঙ্গলের বদলে মিশ্র জাতের ছাগি বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

featured Image

সরকারি পরিপত্রের নিয়মনীতি অমান্য করে নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি না দিয়ে মিশ্র জাতের ছাগি বিতরণের অভিযোগ উঠেছে। এছাড়াও ৮কেজি ওজনের ছাগির দেবার কথা থাকলেও অনেক ছাগির ওজন ৮কেজির কম রয়েছে।

বৃহস্পতিবার ১৬ই অক্টোবর সকাল ১১টার দিকে বদলগাছী প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ চত্বর থেকে এসব ছাগি বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারের “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন প্রকল্পচ্ এর আওতায় সুফলভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি বিতরণের কথা পরিপত্রে উল্লেখ থাকলেও, বাস্তবে বিতরণ করা হয় মিশ্র জাতের ছাগি।

পরিপত্র অনুযায়ী প্রতিটি ক্ষুদ্র নীগোষ্ঠীর সুফলভোগী পরিবারকে দুটি করে ছাগি দেওয়া হবে। প্রতিটি ছাগির ওজন সর্বনিম্ন ৮ কেজি নির্ধারিত। এছাড়া পালনের সুবিধার্থে উপকরণ হিসেবে ৪টি করে সিমেন্টের খুঁটি, ৫টি প্লাস্টিকের মাচা ও ২টি করে টিন দেওয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রাণীর সভাপতিত্বে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহাম্মেদ, ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীরা।

এ সময় উপজেলার বাছাইকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০টি পরিবারের মাঝে মোট ৩০০টি মিশ্র জাতের ছাগি এবং পালনের জন্য আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি না দিয়ে মিশ্র জাতের ছাগি বিতরণের 

ব্যপারে জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রিপা রাণী বলেন, আসলে ব্ল্যাক বেঙ্গল জাতের পিওর একদম ছাগল পাওয়া মুসকিল। তবে আমরা যেটা বিতরণ করছি মেস্কিমামি ব্ল্যাক বেঙ্গল জাতের দুই একটা মিশ্র ছিলো।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত