জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পিংয়ের উদ্বোধন।

ছবি- দৈনিক জয়পুরবার্তা

 টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার দুপচাঁচিয়ায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ তহিদুল ইসলাম। 

কর্মসূচির সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান , 

 এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, মেডিকেল অফিসার ডা:আওফি খান শাওন , উপজেলা প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইন্সট্রাক্টর আব্দুস সামাদ, সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, প্রধান শিক্ষক নৃরে  আলম সিদ্দিকী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর আলম, একেএম শামসুজ্জামান বাবুসহ শিক্ষক শিক্ষার্থীগণ।৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে  টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিষয় : টাইফয়েড টিকা

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পিংয়ের উদ্বোধন।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image

 টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার দুপচাঁচিয়ায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ তহিদুল ইসলাম। 

কর্মসূচির সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান , 

 এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, মেডিকেল অফিসার ডা:আওফি খান শাওন , উপজেলা প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইন্সট্রাক্টর আব্দুস সামাদ, সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, প্রধান শিক্ষক নৃরে  আলম সিদ্দিকী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর আলম, একেএম শামসুজ্জামান বাবুসহ শিক্ষক শিক্ষার্থীগণ।৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে  টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত