জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে ডাকাতির সময় জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

ছবি- প্রতিনিধি

ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ডাকাতকে ধরে জনতার গণপিটুনিতে আশাদুল ইসলাম (৪২) নামে এক ডাকাতের মৃত্যু হযেছে। গনপিটনি ও উত্তেজিত জনতা পায়ের রগ কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেন(২৬) সহ তার পরিবারে তিন জন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার ১১ই অক্টোবর ভোররাতে  নওগাঁর বদলগাছীর গোবরচাঁপা হাটের পার্শে জগতনগর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ডাকাত আসাদুল ইসলাম ওরুফে রফিকুল(৪২) উপজেলার কোলা ইউনিয়নের মৃত আব্দুল মন্ডল ওরুফে ভাদুর ছেলে। আহতরা হলেন  জগতনগর গ্রামের নজরুলের স্ত্রী আয়েশা(৫০),ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী 

আসাদুল(৩০), আলআমিন(২৬)।  এদের মধ্যে আয়েশার৫০)অবস্থা আশঙ্কাজনক বলে  জানা গেছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মথরাপুর ইউপির জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের(২৬) বাড়িতে আশাদুল সহ ৫-৬ জন ডাকাতি করতে যায়। টিন খুলে বাড়িতে প্রবেশ করে আল -আমিনকে মারধর করে বাঁধতে গেলে টিনে শব্দ হয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আশাদুলকে(৪২) আটক করে স্থানীয়রা। পরে হাত-পা বেঁধে তার দুই পায়ের রগ কেটে দেয়া হয়। খবরপেয়ে থানাপুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসে এবংগুরুত্বর আহতবস্থায় আশাদুলকে(৪২)কে উদ্ধার করে প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী আলামিন বলেন,“ খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় আমাকে মারধর করে হাত পা বাঁধার চেষ্টা করে। এমন সময় আমার পরিবারের লোকজন জানতে পারলে ডাকাতদের সাথে মারামারি শুরু হয়। পরিবারের অন্য সদস্যদের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে একজন ডাকাত ধরা পড়ে। তাকে স্থানীয়রা আহত অবস্থায় পুলিশে দেন।

আলামিনের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন,“ আমার স্বামী শ্বাশুড়ি এবং ভাসুর তিন জনই রক্তাক্ত জখম হয়েছে। তারা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

স্থানীয়রা বলেন,“ এরকম ঘটনা আগে কখনো হয় নি। তারা বহু দিন থেকে ভাঙারি ব্যবসা করতেছে। গত বৃহস্পতিবার এক ট্রাক মাল বিক্রি করে আলামিন ও তার পরিবার। এই খবর ডাকাতরা জেনে গেছে। মূলত মাল বিক্রির টাকা ডাকাতি করতে এসেছিলো ডাকাত দল। তবে ডাকাতি কাজে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।”

এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল আসামিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। মূলত কয়েকজন ডাকাত ভাঙারি মাল বিক্রির টাকা লুট করতে গিয়েই ঘটনা ঘটে। মামলার তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বদলগাছীতে ডাকাতির সময় জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত