যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ আটক হয়েছেন স্থানীয় আলোচিত মাদক সম্রাজ্ঞী লিপি বেগম (৪৫)।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বুইকরা আকুঞ্জিপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক লিপি বেগম ওই এলাকার মৃত হিরু মোল্যার স্ত্রী।
সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সানজিত আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা লিপি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন