জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহনাফ তাহমীদ আলিফকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আদমদীঘি বাজার এলাকা থেকে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করে। সে আদমদীঘি ছাত্রলীগের নেতা ছিলেন ও উপজেলার পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে। 

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে ছাত্র-জনতার আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটায়। পরে হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা আলিফকে সেই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহনাফ তাহমীদ আলিফকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আদমদীঘি বাজার এলাকা থেকে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করে। সে আদমদীঘি ছাত্রলীগের নেতা ছিলেন ও উপজেলার পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে। 

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে ছাত্র-জনতার আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটায়। পরে হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা আলিফকে সেই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত