জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে সেনা অভিযানে ইয়াবাসহ দম্পতি আটক

ছবি- প্রতিনিধি

নওগাঁর জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্যরা। অভিযানে ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা মূল্যের ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে শনিবার (৪ অক্টোবর) রাতে নওগাঁর জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় ক্যাম্পটির মেজর ওয়াজেদের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার জামালগঞ্জ এলাকার আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) ও তার স্ত্রী স্মৃতি আখতার রুমি (৪৪)।

সেনাবাহিনী জানিয়েছে, নওগাঁর জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় শনিবার রাতে অভিযান চালায় ১১ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর জয়পুরহাটের অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং ওই দম্পতিকে আটক করা হয়। ৫৮৯ পিস ইয়াবার আনুমানিক দাম ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। তাদের কাছে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা পাওয়া যায়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ ওই দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ইয়াবাসহ আটক এক দম্পতিকে সেনা সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে সেনা অভিযানে ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

নওগাঁর জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্যরা। অভিযানে ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা মূল্যের ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে শনিবার (৪ অক্টোবর) রাতে নওগাঁর জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় ক্যাম্পটির মেজর ওয়াজেদের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার জামালগঞ্জ এলাকার আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) ও তার স্ত্রী স্মৃতি আখতার রুমি (৪৪)।

সেনাবাহিনী জানিয়েছে, নওগাঁর জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় শনিবার রাতে অভিযান চালায় ১১ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর জয়পুরহাটের অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং ওই দম্পতিকে আটক করা হয়। ৫৮৯ পিস ইয়াবার আনুমানিক দাম ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। তাদের কাছে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা পাওয়া যায়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ ওই দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ইয়াবাসহ আটক এক দম্পতিকে সেনা সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আদালতে পাঠানো হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত