জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে দুর্গাপূজা মণ্ডপে আনসার কমান্ডারের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন সাবেক আনসার ভিডিপির কমান্ডার আবুল কালাম আজাদ (৬০)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে। তিনি ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি খলিশাগাড়ী পূজা মণ্ডপে এপিসির দায়িত্ব পালন করছিলেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েকদিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন, যেন শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা দায়িত্বে রাখি। দুঃখজনকভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ক্ষেতলালে দুর্গাপূজা মণ্ডপে আনসার কমান্ডারের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন সাবেক আনসার ভিডিপির কমান্ডার আবুল কালাম আজাদ (৬০)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে। তিনি ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি খলিশাগাড়ী পূজা মণ্ডপে এপিসির দায়িত্ব পালন করছিলেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েকদিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন, যেন শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা দায়িত্বে রাখি। দুঃখজনকভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত