জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ছবি- সংগ্রহীত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) এর মৃত্যু হয়েছে। তিনি নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। 

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় খড়ি (লাকড়ি) বহনকারী ট্রলির (পাওয়ার টিলার চালিত ট্রাক্টর) চাপায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আবু তালেব জানান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মাছ শিকার করতে উপজেলার রঘুনাথপুর গ্রামে যাওয়ার পথে ট্রলি চাপায় মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) এর মৃত্যু হয়েছে। তিনি নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। 

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় খড়ি (লাকড়ি) বহনকারী ট্রলির (পাওয়ার টিলার চালিত ট্রাক্টর) চাপায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আবু তালেব জানান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মাছ শিকার করতে উপজেলার রঘুনাথপুর গ্রামে যাওয়ার পথে ট্রলি চাপায় মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত