জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে ৪ মন্দিরে মতবিনিময় ও সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম

ছবি- দৈনিক জয়পুরবার্তা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার সান্তাহার ইউপির ৪ মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছে সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউপির সান্দিড়া কালিতলা সার্বজনীন পূজা মন্ডপে এই আয়োজন করা হয়। সেখানে শ্রী গোবিন্দের সভাপতিত্বে ও শ্রী বাপ্পির  সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন,আবুল বাশার বাবলু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মিলন হোসেন,ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শরিফুল, ইউপি সদস্য রঞ্জু, সাইদুল শাহিন প্রমূখ।  সভা শেষে প্রধান অতিথি ইউপির ৪ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সান্তাহারে ৪ মন্দিরে মতবিনিময় ও সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার সান্তাহার ইউপির ৪ মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছে সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউপির সান্দিড়া কালিতলা সার্বজনীন পূজা মন্ডপে এই আয়োজন করা হয়। সেখানে শ্রী গোবিন্দের সভাপতিত্বে ও শ্রী বাপ্পির  সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন,আবুল বাশার বাবলু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মিলন হোসেন,ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শরিফুল, ইউপি সদস্য রঞ্জু, সাইদুল শাহিন প্রমূখ।  সভা শেষে প্রধান অতিথি ইউপির ৪ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত