বগুড়ার কাহালু উপজেলায় বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকার (২৭)কে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মূল আসামি জামিল গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলা কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামী জামিল হোসেন (৪৪) বগুড়ার কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামের মোঃ আব্দুল মজিদ আকন্দের পুত্র।
উল্লেখ্য যে গত মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়নে মাগুরা গ্রামে হুইল বরশী দিয়ে পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে ছুরিকাঘাত করে খুন করে দুর্বৃত্তরা।
নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার মোঃ সোবহান সরকারের পুত্র।
পুলিশ জানায় গত মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে যুবদল নেতা রাহুল সরকার তার লিজ নেওয়া পুকুরে বরশী দিয়ে মাছ ধরছিলো।
এ সময় ১৫/১৬ জন যুবক সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণহারান যুবদল নেতা রাহুল সরকার (২৭)।
বগুড়া জেলা ডিবি অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল বাহার জানান হত্যাকান্ডের সাথে জড়িত মুল আসামি জামিল হোসেন হত্যাকান্ডের পরপরই আত্মগোপন করার পরিকল্পনা করছিলো।
গোপন সংবাদ পেয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম বগুড়ার শেরপুর উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এই হত্যার সঙ্গে জড়িত অনান্য আসামিদের গ্রেপ্তার করতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছেন৷ কাহালু থানার তদন্ত পুলিশ অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ৩০২/৩৪ দন্ডবিধি ধারায় ১ নং মামলা ০১/১০/২৫ ইং তারিখে থানা এজাহার ভূক্ত হয়েছে। উক্ত মামলা ১৩ জনকে এজাহার ভূক্ত আসামি ও অজ্ঞাতনামা ৫/৬ জন বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন