জয়পুরহাটের আক্কেলপুরে আবারও একটি কীটনাশকের দোকানের দেওয়াল ভেঙ্গে মূল্যবান কীটনাশ চুরির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি শুক্রবার (২৬সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারে ঘটেছে। এর আগে গত বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দিবাগত রাতে তিলকপুর বাজারের একটি কীটনাশকের দোকান থেকে দেওয়াল ভেঙে মূল্যবান কীটনাশক চুরির ঘটনা ঘটেছে।
কাশিরা বাজারের কীটনাশকের দোকান মেসার্স জিকো ট্রেডার্সের মালিক আব্দুল ওয়াহেদ হান্নান (৬০)। তিনি পার্শ্ববর্তী রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের বাসিন্দা।
দোকান মালিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে চলে যায় দোকান মালিক হান্নান। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানের পেছনের অংশের দেওয়াল ভাঙ্গা। দোকান থেকে বাছাই করে বেশি মূল্যের কীটনাশক চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা। এছাড়াও দোকানে থাকা নগদ ৪ থেকে ৫ হাজার টাকা চুরি হয়েছে।
দোকান মালিক আব্দুল ওয়াহেদ হান্নান বলেন, দেওয়াল ভেঙ্গে শুধু মূল্যবান কীটনাশক চুরি হয়েছে। এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত।
এর আগে গতকাল শুক্রবার তিলকপুর বাজারের একটি কীটনাশকের দোকানের পাশে রাখা বাঁশ দিয়ে মই তৈরি করে কীটনাশকের দোকানের দেওয়ালের ইট ভাঙ্গে কীটনাশক চুরির ঘটনা ঘটেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে। অপরাধীদের সনাক্ত করার মাধ্যমে আইনের আওতায় আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।
পিবিআই

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন