জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কালাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হতদরিদ্র মানুষ

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বৈরাগীহাট সানসাইন কিন্ডারগার্টেন অ্যান্ড উচ্চ বিদ্যালয় চত্বরে এসব দরিদ্র মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসার জন্য এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

অন্ধেরী হিলফী বন জার্মানী নামক একটি সংগঠনের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই সানসাইন কিন্ডারগার্টেন অ্যান্ড উচ্চ বিদ্যালয় চত্বরে ভীড় করতে থাকেন চিকিৎসা নিতে আসা মানুষরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় পাঁচ শতাধিক রোগী রেজিস্ট্রেশন করেন এই ক্যাম্পে।

এসময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমা ও ঔষুধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন,‘রোগীদের চিকিৎসা সেবায় ৪জন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে অপারেশনের দিন ঠিক করে তাদের অপারেশন করা হবে। এ জন্য তাদেরকে কোনো অর্থ দিতে হবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। 

মোঃ মোকাররম হোসাইন পিএফ

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কালাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হতদরিদ্র মানুষ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বৈরাগীহাট সানসাইন কিন্ডারগার্টেন অ্যান্ড উচ্চ বিদ্যালয় চত্বরে এসব দরিদ্র মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসার জন্য এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

অন্ধেরী হিলফী বন জার্মানী নামক একটি সংগঠনের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই সানসাইন কিন্ডারগার্টেন অ্যান্ড উচ্চ বিদ্যালয় চত্বরে ভীড় করতে থাকেন চিকিৎসা নিতে আসা মানুষরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় পাঁচ শতাধিক রোগী রেজিস্ট্রেশন করেন এই ক্যাম্পে।

এসময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমা ও ঔষুধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন,‘রোগীদের চিকিৎসা সেবায় ৪জন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে অপারেশনের দিন ঠিক করে তাদের অপারেশন করা হবে। এ জন্য তাদেরকে কোনো অর্থ দিতে হবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। 

মোঃ মোকাররম হোসাইন পিএফ

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত