নওগাঁর আত্রাইয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও রেজিস্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে রক্ত গ্রহণ, গ্রুপ নির্নয় ও রেজিস্টেশন করে সনদ প্রদানের মাধ্যমে এ ক্যাম্পের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর অর্গানাইজেশন ওয়েবসাইট ভিত্তিক ডাটাবেজ তৈরী করেছেন। এ ডাটাবেজের মাধ্যমে সহজেই রেজিস্টেশন করা ও ব্লাড ডোনার খোজা যায়। তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ সুন্দর উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের বিস্তার ঘটানোর লক্ষে সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন,সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীন,সহ-প্রতিষ্ঠাতা মুন্না আহমেদ, সমন্বয়কারী সারোয়ার জাহান তৌফিক, কোষাধ্যক্ষ সনি মোল্লা, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। রাণীনগর অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীন জানান, আমাদের এই প্রচেষ্টা কেবল একটি প্রযুক্তি নির্ভর উদ্যোগ নয়, এটি মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে যাবার এক মানবিক অঙ্গীকার। তিনি আরও জানান,বর্তমানে ওয়েবসাইটে রেজিস্টেশন করেছেন প্রায় ২ হাজার এবং আজ রক্তদান পূর্বক গ্রুপ নির্নয় করেছেন ৩’শর অধিক মানুষ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন