পিআরসহ ৫ দফা দাবীতে সারিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সারিয়াকান্দি উপজেলা জামাতের উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাদ্রাসা মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এর আগে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাও: ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
সমাবেশে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতে নায়েবে আমির মাও: তোফাজ্জল হোসেন,ইন্জিনিয়ার্স ফোরাম বগুড়া অঞ্চল পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর সেক্রেটারি আনোয়ার হোসেন,পৌর আমির অধ্যাপক মাও:রেজাউল করিম,যুব সভাপতি বনি আমিন,উপজেলা শিবির সভাপতি আসিব ইসলাম,বগুড়া শহর ২০নং ওয়ার্ড সেক্রেটারি ইন্জিনিয়ার আব্দুল হাকিম,পৌর সেক্রেটারি মোমিনুর ইসলাম সেলিম। এসময় উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ ছাড়া করা সম্ভব হয়েছে। তাই আমাদের প্রথম দাবি হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে ও পিআর পদ্ধতি চালু করা,অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
পাভেল মিয়া এস/জি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন