বগুড়ার সারিয়াকান্দিতে এক অধ্যক্ষকে চাকরি জীবনের শেষ দিনে হাতির পিঠে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
নাটোরের কাঁচাগোল্লা মিষ্টি মুখ করানো হয়। এরপর সুসজ্জিত একটি হাতির পিঠে চড়ে বাড়ি পর্যন্ত পৌছে দেওয়া হয়। এই ব্যতিক্রমী বিদায় উপলক্ষে হাতির পেছনে একটি শোভাযাত্রা বের করা হয়, যেখানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপনকে রাজকীয় বিদায় ও সংবর্ধনা জানানো হয়।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের এই রাজকীয় বিদায় দেখতে কলেজ থেকে তার বাড়ির রাস্তার দুপাশে শত শত নারী,পুরুষ ও শিশু ভিড় জমিয়েছিল। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপনের সভাপতিত্বে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সারিয়াকান্দি ডিগ্রি কলেজ সভাপতি এ্যাড. নূর-এ-আজম বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অত্র কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ,কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু,উপাধ্যক্ষ ফরহাদ হোসেন,সারিয়াকান্দি ডিগ্রি কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আনোয়ারুল ইসলাম, চন্দনবাইশা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ইউনুছ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ।
বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে তাঁর মূল্যবান অবদানের কথা উল্লেখ করেন। কলেজের উন্নয়নে,শিক্ষার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে গেছেন। তাঁর অবসর জীবন যেন আনন্দ ও শান্তিতে কাটে তার জন্য শুভকামনা জানানো হয়। শেষে তাঁকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
উল্লেখ্য: অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপনের বাড়ি সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামে। তার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। কলেজে ১৯৯৫ সালের ৩০ জুন (হিসাব বিজ্ঞান) অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তিনি অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। শেষ কর্মদিবস ছিল ২০২৫ সালের ৯ অক্টোবর। চাকরির অভিজ্ঞতা প্রায় ৩১ বছর।
পাভেল মিয়া এস/এক্স

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন