বগুড়ার শহরতলীর বারোপুর স্কুল পাড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী রাজু মন্ডলকে (৪২) স্ত্রী তানজিলা বেগম হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে রাজু মন্ডল ঘুমিয়ে পড়লে স্ত্রী পরিকল্পিতভাবে এ হামলা চালান। রাজুর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী তানজিলা বেগম ঘটনার পরপরই পলাতক হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনা সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র। শুধু নারীরাই নয়, পুরুষরাও সহিংসতার শিকার হচ্ছেন, তাই উভয় পক্ষের নিরাপত্তা নিয়ে সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন