জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদকসেবীকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে ওই মাদকসেবী ঘটনার তিন দিন পর ইউপি সদস্যের মাথায় আঘাত করে গুরুতর যখম করেছেন।
ঘটনাটি বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
উপজেলার রায়কালী ইউনিয়নের এক নম্বর ওর্য়াডের সদস্য আহত ইউপি সদস্য আমির হোসেন (৭৬) তিনি বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পার্শ্ববর্তী তিলকপুর ইউনিয়নের বড়গাছা গ্রামের বাসিন্দা অপরদিকে অভিযুক্ত মাদকসেবী লোকমান হাকিম (৪০) । তিনি বর্তমানে রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে তাঁর দুলাভাইয়ের বাড়িতে বসবাস করেন।
আহত ইউপি সদস্যের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত লোকমান হাকিম দীর্ঘদিন ধরে তার দুলাভাইয়ের বাড়িতে বিভিন্ন লোকজন নিয়ে এসে মাদক সেবন করতেন। মাদক সেবনের বিষয়ে স্থানীয় লোকজন ইউপি সদস্যকে অবগত করলে গত সোমবার ইউপি সদস্য আমির হোসেন চৌকিদারকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের দুলাভাইয়ের বাড়িতে গিয়ে লোকমান হাকিমকে মাদক সেবন করতে নিষেধ করেন। এসময় ইউপি সদস্যে আমির হোসেন শাসন করার ছলে লোকমান হাকিমের গালে একটি চড় দেন। এরপর ইউপি সদস্য চৌকিদারকে নিয়ে সেখান থেকে চলে আসেন। আজ বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আমির হোসেন চন্দনদীঘি বাজারে আসেন। তিনি ওই বাজারের ওষুধের দোকানের সামনে বসে ছিলেন। এসময় লোকমান হাকিম পাশের একটি ছ'মিল থেকে কাঠের বাটাম এনে ইউপি সদস্য আমির হোসেনের মাথায় আঘাত করেন। এতে আমির হোসেন মাথা ফেটে যায়। মাদক ব্যবসায়ী লোকমান পালানোর সময় তাঁকে বাজারের লোকজন আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে রাত আটটার দিকে আটক করে থানায় নিয়ে আসে এবং ইউপি সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
গ্রামের বাসিন্দা বাচ্চু রহমান বলেন, লোকমান হাকিম মাদক ব্যবসা ও সেবন করেন। আমরা তাঁকে গ্রামের পরিবেশ নষ্ট করতে বারণ করেছিলাম। কিন্তু আমাদের কথা শোনেননি। আমরা ইউপি সদস্য আমির হোসেনকে ঘটনাটি জানিয়েছিলাম। ইউপি সদস্য আমির হোসেন চৌকিদার নিয়ে লোকমান হাকিম শাসন করেছিলেন। এঘটনায় লোকমান হাকিম আজ বুধবার সন্ধ্যায় চন্দনদীঘি বাজারে ইউপি সদস্যের মাথায় কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করেছেন।
আহত ইউপির সদস্যের ছেলে শিক্ষক হারুনুর রশীদ বলেন, আমার বাবা তাকে মাদক সেবন করতে বারণ করেছিলেন। এঘটনায় লোকমান হাকিম কাঠের বাটাম দিয়ে আমার বাবার মাথা ফেটে দিয়েছেন। আমার বাবা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। চন্দনদীঘি বাজারের লোকজন লোকমান হাকিম আটকে রেখে পুলিশে দিয়েছেন।
অভিযুক্ত লোকমান হাকিম জানায় , আমি মাদক ব্যবসা করি না। ইউপি সদস্য অযথা আমাকে চড় মেরেছেন। আমি প্রতিশোধ নিতে ইউপি সদস্যের মাথায় আঘাত করেছি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন