জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

ছবি : প্রতিনিধি

ভোলার লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশে পাকা রাস্তা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে।

অপরদিকে লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির সড়কে বাবুলের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব হোসেন (২৩) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার মো. হুমায়ুনের ছেলে।

৯ নভেম্বর পরিচালিত এসব অভিযানে এসআই (নিরস্ত্র) শ্রী দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল ও এএসআই মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভোলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ভোলার লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশে পাকা রাস্তা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে।

অপরদিকে লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির সড়কে বাবুলের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব হোসেন (২৩) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার মো. হুমায়ুনের ছেলে।

৯ নভেম্বর পরিচালিত এসব অভিযানে এসআই (নিরস্ত্র) শ্রী দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল ও এএসআই মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত