জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহরে সার ডিলারের গোডাউন ভেঙে ৬ শতাধিক বস্তা সার লুট

ছবি- প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে সার বিতরণের সময় এক ডিলার পয়েন্ট থেকে ৬ শতাধিক বস্তা সার লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সার ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন থেকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, সোমবার সকাল থেকে ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণ শুরু হয় প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুদ ছিল। বিতরণ শুরু হওয়ার পর ১৭১টি মেমো কাটা হয়। একই সময় উপজেলার আরও দুটি ডিলার পয়েন্টেও সার বিতরণ চলছিল। তবে সেই দুটি পয়েন্টের সার শেষ হয়ে যাওয়ায় সেখানকার কৃষকরা ভিড় জমান প্রদীপ কুমারের পয়েন্টে।

ভোর থেকেই প্রায় ২ থেকে ৩ হাজার কৃষক সারের জন্য লাইন ধরে অপেক্ষা করছিলেন। দুপুরের দিকে কৃষকদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় ডিলার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। এরপর বিক্ষুব্ধ কৃষক-জনতা গোডাউন ভেঙে প্রায় ৬১১ বস্তা সার লুটপাট করে নিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকেলে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, “ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে ৬ শতাধিক বস্তা সার নিয়ে গেছে বিক্ষুব্ধরা। সারের কোনো সংকট নেই। অথচ বিশৃঙ্খলা সৃষ্টি করে এই লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।”

চাটমোহর থানার ওসি ওলিউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন, “কোথাও কোনো সার সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ঘটনা ঘটানো হয়েছে।” তিনি জানান, লুট করা সার ফেরত বা সমপরিমাণ টাকা ডিলারকে পরিশোধের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার বা টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চাটমোহরে সার ডিলারের গোডাউন ভেঙে ৬ শতাধিক বস্তা সার লুট

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত