নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রহমান (২৬)। সোমবার দুপুরে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদমদীঘি থানাসহ বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশ্যে উপজেলার তালশন কালীবাড়ি মোড়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের আনুমানিক ৩৫ জন নেতাকর্মী একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।
এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সোমবার দুপুর ২টার দিকে সেই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আবু রেজা খানকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে। অন্যদিকে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে একই মামলায় শামীম রহমানকেও তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
ওসি জামিরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন