জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কলাপাতায় খাওয়ার ঐতিহ্য

ছবি : প্রতিনিধি

প্রাচীনকাল থেকেই বাঙালির খাদ্যসংস্কৃতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ ছিল কলাপাতায় খাবার পরিবেশনের প্রচলন। একসময় গ্রামবাংলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সবাই একসঙ্গে বসে কলাপাতায় খাবার খেতেন। 

কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়া, কলাপাতার অপ্রতুলতা এবং পরিবর্তিত জীবনযাত্রার কারণে আজ হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই সংস্কৃতি। এর জায়গা দখল করে নিয়েছে মেলামাইন, প্লাস্টিক, ওয়ানটাইম কাগজ ও ককশিটের প্লেট।

​স্থানীয়দের অভিজ্ঞতা ও কলাপাতা সংকটের চিত্র:

জিয়ানগর ইউনিয়নের জলঙ্গী গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র বর্মন তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন,আমরা পূর্বপুরুষদের সময় থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠানে কলাপাতায় খাবার খেয়ে আসছি। বিভিন্ন অনুষ্ঠানে সবাই একসঙ্গে বসে কলাপাতায় খাবার খাওয়ার মধ্যে ছিল আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের এক অপূর্ব বন্ধন। 

কিন্তু কালের বিবর্তনে এখন এ অঞ্চলে ধর্মীয় কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলেই কলাপাতা পাওয়া দুরূহ হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই আধুনিক বিভিন্ন ধরনের প্লেট ব্যবহার করতে হচ্ছে।তিনি আরও উল্লেখ করেন, আগে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে কলাপাতায় খাবার পরিবেশনই ছিল স্বাভাবিক রীতি।

​স্বাস্থ্য ও রূপচর্চায় কলাপাতার উপকারিতা:

বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, কলাপাতা কেবল একটি প্রাকৃতিক পাতাই নয়, এটি ত্বকের সুরক্ষায় এক অনন্য কাজ করে। বিভিন্ন প্রসাধনী ও ক্রিমের লেবেলে দৃশ্যমান ব্যয়বহুল ও সক্রিয় উপাদান ‘অ্যালাটোইন’(Allantoin) প্রাকৃতিক উপায়ে কলাপাতাতেই পাওয়া যায়। ​ত্বকের যত্নে: কলাপাতার ওপর কয়েকটি বরফের কিউব ঘষে নিয়ে ত্বকে প্রয়োগ করলে ত্বক দ্রুত উজ্জ্বল ও সতেজ হয়ে ওঠে।কলাপাতায় নিয়মিত খাবার খেলে ত্বক ভেতর থেকে সুস্থ থাকে।

এর কারণ কলাপাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে, যার ফলে ত্বক হয়ে ওঠে আরও সতেজ ও প্রাণবন্ত। 

অন্যদিকে, আধুনিক সমেয় খাবার পরিবেশনে ব্যবহৃত ওয়ানটাইম প্লাস্টিক ও ককশিটের ব্যবহার নিয়ে চরম স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান। তিনি জানান, ওয়ানটাইম ককশিট ও প্লাস্টিকের প্লেট কী ধরনের উপাদান দিয়ে তৈরি,সে বিষয়েবাংলাদেশ স্ট্যান্ডার্ডসঅ্যান্ড টেস্টিংইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পরিবেশ অধিদপ্তর অবগত। 

তবে গরম খাবার পরিবেশনের ক্ষেত্রে এসব পলিমার ও ককশিট থেকে উৎপন্ন রাসায়নিকের ফলে রোগব্যাধি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। একসময় বিয়ে,পারিবারিক আয়োজন, ধর্মীয় উৎসব কিংবা গ্রামীণ ভোজে কলাপাতায় খাবার পরিবেশন ছিল দেশীয় ঐতিহ্য, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সম্প্রীতির প্রতীক। 

বর্তমানে আধুনিক প্লেটের প্রভাবে এই দৃশ্য বিরল হয়ে উঠছে, যা বাঙালির লোকজ সংস্কৃতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে প্লাস্টিক ও ককশিটের অপব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে কলাপাতার ব্যবহার পুনরায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে প্রাচীন এই লোকজ ঐতিহ্যের নান্দনিকতা ও গুরুত্ব তুলে ধরতে সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কলাপাতায় খাওয়ার ঐতিহ্য

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত