সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কৃষক ব্লাক রাইস(কালো ধান) জাতের ধানের আবাদ করেছেন। শ্রীকোলা মাঠে কৃষক মো.খবিরুল ইসলাম নিজ জমিতে এ ধানের আবাদ করেছেন।
এর খোসা বা তুষ ও ভেতরের চাউল রং একেবারে কালো। এটি ভিয়েতনামের একটি জাত বলে জানা গেছে। উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের কৃষক মো.খবিরুল ইসলাম এবারে প্রায় সাড়ে ছয় বিঘা জমিতে রোপা আমন ধানের আবাদ করেছেন।
এর মধ্যে ২০ শতক জমিতে ভিয়েতনামের ব্লাক রাইস জাতের ধানের আবাদ করেছেন। পুরো জমিতে ধানের পাক ধরেছে।
কৃষক মো.খবিরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন বলেন তিনি চারশো টাকা কেজি দরে দুই কেজি ব্লাক রাইস জাতের ধান কিনে নিজস্ব বীজতলা করেন। বীজতলার সে চারা জমিতে লাগিয়ে পরিমাণ মতো রাসায়নিক সার, কীটনাশক ঔষধ স্প্রে, পানি সেচ, নিড়ানি, আগাছা বাছাই করেছেন।
সরেজমিনে মাঠে গিয়ে দেখা গেছে মো.খবিরুল ইসলামের আবাদ করা ভিয়েতনামের ব্লাক রাইস জাতের ধানে এখন পাক ধরেছে। আর দিন সাতেক বাদে ধান কাটা যাবে বলে জানানো হয়। কৃষক মো.খবিরুল ইসলাম ও তার ছেলে মো.জাহাঙ্গীর হোসেন পুরো জমি ঘুরে দেখান।
তারা বলেন এলাকার কৃষকেরা তাদের আবাদ করা ভিয়েতনামের ব্লাক রাইস জাতের ধান জমিতে এসে দেখছেন।এদের অনেকেই সামনের মৌসুমে এ ধান আবাদ করবেন বলে তাদের কাছে ইচ্ছে আগ্রহ দেখিয়েছেন।
শ্রীকোলা ও আশপাশের মাঠগুলোর মধ্যে শুধু তারা এ ধানের আবাদ করেছেন। প্রতিবেদককে মো. জাহাঙ্গীর হোসেন বলেন তিনি এ ধান থেকে বীজ রাখবেন। এলাকার কৃষকেরা চাইলে তাদেরকে বীজ ধান দেবেন।
তিনি কৃষকদের কাছ থেকে বেশি দাম নেবেন না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন ব্লাক রাইস হলো বিশেষ পুষ্টি সমৃদ্ধ পূর্ণ শস্য হোল গ্রেইন।
প্রাকৃতিকভাবে এটি কালো হয়ে থাকে। সাধারণ চাউলের চেয়ে ব্লাক রাইসে বা কালো চাউলে তিন গুণ বেশি পুষ্টি থাকে। সঠিক পরিচর্যায় ভালো হারে ফলন হয়। বোরো ও আমন দুই মৌসুমে এ ধানের আবাদ করা যায়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন