জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ীতে বাকি টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মুদি দোকানের বকেয়া টাকা চাইতে গিয়ে জাকিরুল ইসলাম (যুবক) নামে এক দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক খদ্দেরের সঙ্গে জাকিরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে মহসিন আলীর তিন ছেলে মাহাবুর, আব্দুল মাবুদ ও মাহফুজুল মিলে জাকিরুলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিরুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মাহাবুরকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

স্বামীকে হারিয়ে নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে বাকি টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ীতে মুদি দোকানের বকেয়া টাকা চাইতে গিয়ে জাকিরুল ইসলাম (যুবক) নামে এক দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক খদ্দেরের সঙ্গে জাকিরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে মহসিন আলীর তিন ছেলে মাহাবুর, আব্দুল মাবুদ ও মাহফুজুল মিলে জাকিরুলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিরুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মাহাবুরকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

স্বামীকে হারিয়ে নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত