জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে ১৯ মামলার আসামি আশরাফ ডাকাত গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে "আশরাফ ডাকাত"কে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খুশিতে মিষ্টি বিতরণ করেন বড়তারা এলাকার স্থানীয় বাসিন্দারা।

রোববার (৮ নভেম্বর) বেলা ১.৩০ এর দিকে উপজেলার বড়তারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত

আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। 

এর আগে তাকে গ্রেপ্তারে ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান চালালেও প্রতিবারই কৌশলে পালিয়ে যান তিনি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। তবে চলমান তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সর্বশেষ গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসংক্রান্ত মামলাতেও আশরাফকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিবিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় গ্রেপ্তার আশরাফ আলী আকন্দকে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে ১৯ মামলার আসামি আশরাফ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত