শনিবার ( ৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক।
এ সময় বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহবুব হাসান, ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কাহালু উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন