জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের উদ্যোগে অপরাধ প্রতিরোধমূলক বিশেষ অভিযান (স্পেশাল ড্রাইভ) পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (৭ নভেম্বর ২০২৬) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পত্নীতলা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

পত্নীতলায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের উদ্যোগে অপরাধ প্রতিরোধমূলক বিশেষ অভিযান (স্পেশাল ড্রাইভ) পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (৭ নভেম্বর ২০২৬) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পত্নীতলা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত