জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ

ছবি : প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় পৌর পার্কে ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম’ স্লোগানকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। সভাপতির বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) ও যুগ্ম আহ্বায়ক মুহাঃ হায়াত উদ্দোলা। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু,

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহা. শাহনেওয়াজ খাঁন সিনা, বিএনপি নেতা ওবাইদুল পাঠান, ইসমাইল হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় পৌর পার্কে ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম’ স্লোগানকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। সভাপতির বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) ও যুগ্ম আহ্বায়ক মুহাঃ হায়াত উদ্দোলা। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু,

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহা. শাহনেওয়াজ খাঁন সিনা, বিএনপি নেতা ওবাইদুল পাঠান, ইসমাইল হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত