দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, নিয়মিত মামলার একজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চার মাদকসেবীসহ মোট ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লোহাচড়া গ্রামের মো. ময়নুল ইসলাম (৩১), দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ এলাকার মো. সাইফুল ইসলাম, ধরন্দা ফকিরপাড়া এলাকার মো. মিন্টু রহমান, দক্ষিণ বাসুদেবপুর এলাকার মো. তৌহিদুল ইসলাম (৪৫), ধরন্দা ফকিরপাড়া এলাকার মো. রাসেল মোল্লা (৩১) ও মো. সজল খন্দকার (২৭)। এ ছাড়া কাশিয়াডাঙ্গা গ্রামের মো. মক্তিয়ার হোসেন (৪৫) নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার হন।
অন্যদিকে, মোবাইল কোর্টের পৃথক মামলায় সাজাপ্রাপ্ত চারজন হলেন, নন্দিপুর গ্রামের মো. শাহাদৎ ইসলাম (২৯), চকচকা গ্রামের মো. জুয়েল রানা (২৭), মাঠপাড়া গ্রামের মো. ছানোয়ার হোসেন (৩৬) ও ধরন্দা গ্রামের মো. সাজু ইসলাম (৩৬)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি এবং চারজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মাদকসেবী।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন