জয়পুরহাটে প্লট-ফ্ল্যাট মালিক সমিতি (পিএফএমএস), হাউজিং এস্টেটের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রায়হান মনুকে সভাপতি এবং কৃষিবিদ মো. আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) জয়পুরহাট হাউজিং এস্টেটে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটি হাউজিং এস্টেটের সার্বিক উন্নয়ন, আবাসিক এলাকার নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পরিবেশের মানোন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্লট ও ফ্ল্যাট মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদারে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। একই সঙ্গে হাউজিং এস্টেটকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও বসবাসের উপযোগী আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন এএইচএম ওবায়েদুর রহমান সুইট (ভিপি সুইট), অ্যাডভোকেট মো. মিজানুর রহমান সওদাগর, অ্যাডভোকেট বদরুল ইসলাম (হোদা), ডা. মো. জাফর ইমাম, ডা. মো. আব্দুল ওয়াহাব, মো. হেলাল, মো. আলী আজম, মো. গোলাম রব্বানী, গোলাম মওলা, জয় রায়হান, আব্দুল কুদ্দুস, মো. রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. গাওসুল আজম ও মো. আরিফুর রহমানসহ অনেকে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন