দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, পুরস্কার বিতরণী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শ্যামল কুমার বর্মন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এম কে জিন্নাত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।
পরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন