মাদক মুক্ত ও যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে জনকল্যাণ ক্লাবের উদ্যোগে দানেজপুর প্রিমিয়ার লীগ-সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ই নভেম্বর) শনিবার সকাল ১০ টায় পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৫ ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টে জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে আব্দুর রাজ্জাক লালনের সুন্দর ধারাভাষ্যে ফাইনালে যে দুটি দল পরস্পর মোকাবেলা করে তারা হলো,জয়পুরহাট সুপার জয়ান্ট বনাম ফরেস্ট ক্রিকেট একাডেমী জয়পুরহাট।
এতে ১৪ রানের ব্যবধানে ফরেস্ট ক্রিকেট একাডেমী জয়পুরহাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়পুরহাট সুপার জয়ান্ট।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক কাওসার মন্ডল লিটু।
বক্তব্য প্রধান অতিথি মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন,বর্তমান সময়ে অনেক তরুণ মাদক, মোবাইল গেম ও বিভিন্ন ক্ষতিকর আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এ অবস্থা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই।
একমাত্র খেলাধুলায় পারে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এবং মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে। তাই প্রতিটি এলাকায় এরকম ক্রীড়ার আয়োজন করুন। আমি আপনাদের পাশে আছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আড়ৎদার সমিতির সহ-সম্পাদক মোঃ রুমেল মন্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক মহিলা দলের সভাপতি শ্রীমতি অনিতা রানী রায় সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পূর্ণ টুর্নামেন্টটি পরিচালনা করেন,আয়োজক কমিটির সদস্য রেজাউল করিম কলম আব্দুল মুকিম সরকার, বায়জিদ হোসেন ও লিটু।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং পুরস্কার হিসেবে প্রাইজ মানি (চ্যাম্পিয়ন ১৫ হাজার ও রানার্স আপ ১০ হাজার) তুলে দেন প্রধান অতিথি।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন