জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

​এ সময় উপস্থিত ছিলেন,  জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, ​জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, ​যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব । 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ , ​জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,এছাড়াও জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।  

এর পাশাপাশি, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো: আব্দুল বারী, এমপি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

​এ সময় উপস্থিত ছিলেন,  জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, ​জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, ​যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব । 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ , ​জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,এছাড়াও জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।  

এর পাশাপাশি, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো: আব্দুল বারী, এমপি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত