জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র,ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ মোঃ মামুনুর রশিদ মুকুল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টার দিকে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা বজরবরাহী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মুকুল ওই গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, হিন্দা বজরবরাহী গ্রামে গ্রেপ্তার ব্যক্তির পুকুরপাড়ে টিনের তৈরি একচালা ঘরের ভেতরে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এছাড়াও একটি বাটন মোবাইল ফোন ও দুটি স্মার্টফোন, একটি রামদা, দুটি চাপাতি, একটি সামুরাই, একটি ছুরি, একটি সুল, একটি হাতুড়ি, একটি লোহার শাবল, দুটি লোহার চিমটা, পাঁচটি প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি ছেনি, ১৪টি ডাল রেঞ্জ, চারটি এল রেঞ্জ এবং একটি ছোট ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হিন্দা বজরবরাহী গ্রামে অভিযান পরিচালনা করে। 

এ সময় একটি টিনের ঘর থেকে দেশীয় অস্ত্র, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রকৃয়া শেষে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র,ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ মোঃ মামুনুর রশিদ মুকুল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টার দিকে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা বজরবরাহী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মুকুল ওই গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, হিন্দা বজরবরাহী গ্রামে গ্রেপ্তার ব্যক্তির পুকুরপাড়ে টিনের তৈরি একচালা ঘরের ভেতরে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এছাড়াও একটি বাটন মোবাইল ফোন ও দুটি স্মার্টফোন, একটি রামদা, দুটি চাপাতি, একটি সামুরাই, একটি ছুরি, একটি সুল, একটি হাতুড়ি, একটি লোহার শাবল, দুটি লোহার চিমটা, পাঁচটি প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি ছেনি, ১৪টি ডাল রেঞ্জ, চারটি এল রেঞ্জ এবং একটি ছোট ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হিন্দা বজরবরাহী গ্রামে অভিযান পরিচালনা করে। 

এ সময় একটি টিনের ঘর থেকে দেশীয় অস্ত্র, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রকৃয়া শেষে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত