দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই নারীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) হাকিমপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার কোকতাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. আল আমিন। তাঁর বিরুদ্ধে সিআর-১৬০/২৬ (পাঁচ) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
অপর দুজন হলেন, উপজেলার সাতকুড়ি গ্রামের মো. জাকির হোসেন খানের স্ত্রী মোছা. রুনা বেগম (৪০) এবং মনসাপুর গ্রামের মো. গোলাম মওলার স্ত্রী মোছা. সেতারা খানম (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, রুনা বেগমের বিরুদ্ধে এনজিআর-২৫/২৯, দায়রা-৪৪৩/২৪ ও ১২৮সি/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ডের সাজা হয়েছে।
অন্যদিকে, সেতারা খানমের বিরুদ্ধে সিআর-৫১৭/২১ (জয়ঃ) ও দায়রা-১০৬৫/২২ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, পুলিশের অভিযানে গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন