জয়পুরহাট    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

ক্রীড়া হলো পেশা,পরিবার পাবে ভরসা এই স্লোগান নিয়ে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে  অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠান। 

রবিবার ( ৫ নভেম্বর)  বিকালে সারাদেশে  ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে  শিবগঞ্জ ও মোকামতলা প্রশাসনের আয়োজনে  শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলুন ও পায়রা উরিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবগঞ্জ ও মোকামতলা  উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,  শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম,  মোকামতলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান তৌফিক, সদস্য সচিব রোকন উদ দৌলা, উপজেলা পল্লী দারিদ্র্য অফিসার আল মামুন, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, 

ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, রুস্তম আলী, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মুকুল, জেড এ মতিন, আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানাসহ  শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আয়োজকরা জানান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিবগঞ্জ ও মোকামতলা  উপজেলায় মোট ১৭টি দল অংশগ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত