জয়পুরহাট    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নতুন দায়িত্ব পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী এমপি

ছবি : নিজস্ব

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই দিন প্রকাশিত গেজেটে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী এমপিকে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী এমপি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই দিন প্রকাশিত গেজেটে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী এমপিকে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়া হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত