নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সাকিব ওরফে সাকু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নের কানোচকুড়ি মোড়ে জনৈক জুয়েলের বন্ধ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব মহাদেবপুর উপজেলার আতুড়া মাস্টারপাড়া এলাকার মোঃ বেলালের ছেলে। এ সময় তার কাছ থেকে ১২ পাতা (১২০ পিস) ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন