নওগাঁর ধামইরহাটে ৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সাজেদুর হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৩/এমপি থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার বীরগ্রাম সোনাপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সাজেদুর হোসেনকে আটক করা হয়।
আটক সাজেদুর হোসেন ধামইরহাট উপজেলার বীরগ্রাম সোনাপাড়া গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন